শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

জামিন পেলো তিন এইচএসসি পরীক্ষার্থী : শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

প্রতীকী ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে গ্রেফতার তিনজন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। শিগগির তারা কারামুক্ত হবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গ্রেফতার শিক্ষার্থীদের নাম-পরিচয় জানানো হয়নি।

বৃহস্পতিবার (১লা আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১লা আগস্ট) ঢাকার সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। শিগগির তারা কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফেরত যাবেন।

একই সঙ্গে আরও কোনো এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী যদি গ্রেফতার বা পুলিশের হেফাজতে থাকে, তার তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর আহ্বানও জানিয়েছে মন্ত্রণালয়।

ওআ/কেবি

পরীক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250