শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

খুব সহজেই বানাতে পারেন চিজ কেক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীতকাল মানেই উৎসব আয়োজনে ভরপুর প্রত্যেকটা দিন। আর যেকোনো উৎসবে কেকের জুড়ি মেলা ভার। কিন্তু ডেজার্ট হিসেবে খুব একটা রাখা হয় না কেক। এবার এমন একটি কেকের রেসিপি জানাবো, যেটি কিনা ডেজার্ট হিসেবে বেশ জনপ্রিয়। রইল চিজ কেকের রেসিপি-

উপকরণ: ক্রাস্টের জন্য লাগবে ডাইজেস্টিভ বিস্কুট বা গ্রাহাম ক্র্যাকার ১.৫ কাপ, বাটার ১/৩ কাপ ও চিনি ২ টেবিল চামচ। ফিলিংয়ের জন্য লাগবে ক্রিম চিজ ৪০০ গ্রাম (রুম টেম্পারেচারে নরম রাখতে হবে), চিনি ১ কাপ,  ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, ডিম ৩টি (একটি একটি করে মেশাতে হবে), সাওর ক্রিম ১ কাপ এবং কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ। টপিংয়ের জন্য লাগবে স্ট্রবেরি, ব্লুবেরি বা ম্যাংগো সস এবং ফ্রেশ ফল।

প্রণালি: প্রথমে ক্রাস্ট তৈরি করতে হবে। তার জন্য একটি বোলে ডাইজেস্টিভ বিস্কুট বা গ্রাহাম ক্র্যাকার গুঁড়া করে নিতে হবে। এতে চিনি এবং গলানো মাখন ভালোভাবে মেশাতে হবে। এবার একটি স্প্রিংফর্ম মোল্ডে মিশ্রণটি ঢেলে দিয়ে চেপে দিন। যেন সমানভাবে লেগে যায়। তারপর প্রি-হিট করা ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট বেক করতে হবে। পরে ঠান্ডা হতে রেখে দিতে হবে।

আরো পড়ুন : ফুলকপির গরম নরম শিঙাড়া

এবার ফিলিং তৈরির পালা। একটি বড় পাত্রে ক্রিম চিজ ও চিনি মিশিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে ফেটান। একে একে ডিম যোগ করতে হবে। প্রতিবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সাওর ক্রিম, ভ্যানিলা এসেন্স এবং কর্নফ্লাওয়ার দিন। তারপর ভালো করে মেশাতে হবে।

সর্বশেষ চিজ কেক বেক করার পালা। আগে থেকে প্রস্তুত করে রাখা ক্রাস্টের ওপর ফিলিং ঢেলে দিতে হবে। তারপর সমানভাবে ছড়িয়ে দিন। এবার ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪০-৪৫ মিনিট বেক করুন। কেকের মাঝখানটা হালকা নরম থাকবে। তারপর নামিয়ে ঠান্ডা হতে দিন। ফ্রিজে ৩-৪ ঘণ্টা রাখুন।

ফ্রিজ বা চিলার থেকে বের করে পরিবেশন করুন। কেকের ওপর ইচ্ছেমতো টপিং দিয়ে সাজান। তারপর কেকের মতো করে কেটে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে


চিজ কেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250