বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

বিপিএলে আসছেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালস বিপিএলের নতুন আসরের জন্য বড় ঘোষণা দিয়েছে। দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ফেসবুকে একটি পোস্ট দিয়েই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। 

গত আসরেই বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকার। প্রথম মৌসুমে দলে মেন্টর ছিলেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল। এবার তারা বেছে নিলো আরেক বড় তারকাকে।

শোয়েব আখতার বিশ্বজুড়ে আলোচিত তার দারুণ গতির জন্য। তিনি অনেকবার বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তার ইচ্ছে কোচিংয়ে যাওয়ার। পাকিস্তানের ঘরোয়া লিগে স্টেট ব্যাংক দলের কোচ হওয়ার কথাও একসময় শোনা গিয়েছিল। তিনি পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। এমনকি বলেছেন, সুযোগ পেলে ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও কাজ করার আগ্রহের কথা বলেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর শোয়েব আখতার জনপ্রিয় হয়েছেন মিডিয়ায়। তাকে নিয়মিত ক্রিকেট টক শোতে দেখা যায় । সেখানে তিনি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলেন। তার ইউটিউব চ্যানেলও খুব জনপ্রিয়। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট ও বিশ্বের নানা দেশের ক্রিকেট নিয়ে মত দেন। তিনি একবার বলেছিলেন, ‘আমি ক্রিকেটে থাকতে চাই। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই। নতুনদের সাহায্য করতে চাই।’

আগামী মৌসুমের জন্য ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই শক্ত দল গড়েছে। দলে আছেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খান। নতুন মেন্টর শোয়েব আখতারের অভিজ্ঞতা এই দলে বাড়তি শক্তি যোগ করবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

জে.এস/

ক্রিকেট শোয়েব আখতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250