মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

খাবারে ভিন্ন স্বাদ আনতে খান পালং মুরগি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাড়ির ছোটরা কিছুতেই শাক খেতে চায় না। শিশুদের লুকিয়ে, ভুল বুঝিয়ে শাক না খাইয়ে যদি একটু মুখরোচক উপায়ে রাঁধতে পারেন, তা হলে শাক খেতে গিয়ে কাউকেই শোক করতে হবে না। কিন্তু মুখরোচক কী রাঁধবেন? শীতের টাটকা শাক দিয়ে চট করে বানিয়ে ফেলতে পালং মুরগি। রইলো রেসিপি-

উপকরণ:

মুরগির মাংস: ৫০০ গ্রাম

ধনেপাতা বাটা: ১ কাপ

পালং শাক: ২৫০ গ্রাম

পেঁয়াজ: ২টি

কাঁচালঙ্কা: ৫টি

আদা-রসুন বাটা: ১ চামচ

ছোট এলাচ: ২টি

লবঙ্গ: ২টি

আরো পড়ুন : কনডেন্সড মিল্ক বানান মাত্র এই ২ উপাদানে

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

মাখন: ২ চা চামচ

চিনি: ২ চা চামচ

নুন: স্বাদ মতো

তেল: পরিমাণ মতো

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

লেবুর রস: ১ টেবিল চামচ

প্রণালী:

প্রথমে মুরগির মাংস লেবুর রস, নুন, চিনি, ধনেপাতা বাটা, গোলমরিচ, আদা-রসুন বাটা আর সামান্য হলুদ দিয়ে মেখে রাখুন।  এর পর পালং শাক কেটে, ধুয়ে মিনিট পাঁচেক ভাপিয়ে নিন। তার পর সেদ্ধ করা শাক মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন।

এ বার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করুন। তেলের মধ্যে গোটা জিরে, গোটা ছোট এলাচ, লবঙ্গ, কাঁচালঙ্কা ফোড়ন দিন।  কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। কিছু ক্ষণ পর আদা-রসুন বাটা দিন।  একটু নাড়াচাড়া করে নিয়ে মেখে রাখা মাংস ওই তেলে দিয়ে কষাতে থাকুন।

কিছু ক্ষণ পর পালং শাক বাটা মাংসের মধ্যে দিয়ে দিন। ভাল করে কষাতে থাকুন। কিছু ক্ষণ পর সামান্য জল, নুন দিয়ে কড়াইটি ঢেকে রাখুন মিনিট দশেক। উপর থেকে বেশ কিছুটা মাখন এবং ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন পালং মুরগি।

এস/এসি


রেসিপি পালং মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250