মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশ। ছবি: বাফুফে

মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্নও তাই বড় হতে শুরু করেছে। বাংলাদেশ এখন হাঁটতে চায় বিশ্বকাপের পথে। যা বেশ কঠিনই।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ। যেখানে তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। বাংলাদেশসহ স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে জায়গা। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সেরা ছয়ের ভেতর। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ এশিয়ান কাপে খেলতে যাবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

আজ বৃহস্পতিবার (৩রা জুলাই) রাজধানীর বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে কিরণ বলেন, ‘অবশ্যই পরিকল্পনা আছে। কারণ, সুযোগ বারবার আসে না। আমাদের যেহেতু সুযোগ এসেছে, আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করব। আমরা অবশ্যই আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই।’

তিনি বলেন, ‘এশিয়ান কাপ যখন খেলবে, তখন কিন্তু অনেক শক্তিশালী দেশ খেলবে। জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া থাকবে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে। যে কয়েক মাস পাব, আমি সেটাকে সেভাবে ব্যবহার করব।’

মাঝখানে নারী ফুটবল দলে ছিল বিদ্রোহের সুর। বিদ্রোহের অবসানের পরও সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মাসুরা পারভীন, কৃষ্ণা রাণী সরকারদের ছাড়াই দল সাজিয়েছেন কোচ পিটার বাটলার। এনে দিয়েছেন সাফল্য। বাটলারের নজর এখন বিশ্বকাপের দিকে।

নারী ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250