শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধ ইবির ডিনদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিন’স কমিটির সভায় সংশ্লিষ্টদের দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ই আগস্ট) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা হয়। এতে ডিনদের সর্বসম্মতিক্রমে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের অধ্যাপক কামরুন্নাহার, আইন অনুষদের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মনজুরুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন : ফের বাড়লো একাদশে ভর্তির সময়

সভা সূত্রে জানা যায়, পূর্ববর্তী (১০ই আগস্ট অনুষ্ঠিত) সভার কার্যবিবরণী নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মতবিনিময়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অতি দ্রুত ক্লাস এবং পরীক্ষা চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আবির/এস/ আই.কে.জে/

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250