রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

গুলশানের ভোটার হলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

রাজধানীর গুলশান এলাকার ভোটার হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মিরপুর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে তিনি গুলশান এলাকায় করেছেন। আজ রোববার (১২ই অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র বলছে, প্রধান উপদেষ্টার ঠিকানা আগে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ছিল। এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানায় নেওয়া হয়েছে, যা গুলশান-২-এর অন্তর্ভুক্ত। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে।

সূত্রটি জানায়, ঠিকানা পরিবর্তন নিয়ে প্রধান উপদেষ্টা গত ফেব্রুয়ারিতে আবেদন করলে তা অনুমোদন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি যে এলাকার ভোটার হন, সেই এলাকাতে তিনি ভোট দেন। সে হিসাবে প্রধান উপদেষ্টা গুলশান এলাকায় ভোট দেবেন। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্গত।

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250