সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

আ. লীগের মিছিল বেগবান হচ্ছে, দিশেহারা পুলিশ: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেগবান হচ্ছে এবং দলটির ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেও পুলিশ দিশেহারা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। শুক্রবার (৩১শে অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলের ‘ভয়েস বাংলা’তে দেওয়া এক বিশ্লেষণে এ মন্তব্য করেন তিনি। 

মোস্তফা ফিরোজ বলেন, ডিএমপি বলছে- গত ১০ মাসে ৩ হাজার আ. লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতো নেতাকর্মীকে গ্রেপ্তার করেও আওয়ামী লীগকে থামানো যাচ্ছে না।

তিনি বলেন, সবচেয়ে বড় দিক হলো- আওয়ামী লীগের ঝটিকা মিছিল বড় হচ্ছে। তার মানে সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছে; আওয়ামী বিরোধী শক্তিগুলোর গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে; এর ফলেই হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন মরিয়া হয়েছেন। হয়তো তাদের মিছিলের আহ্বানে অনেকেই সাড়া দিচ্ছেন।

তিনও বলেন, তারা মনে করছেন, গণঅভ্যুত্থান যেভাবে সফল হয়েছে, এভাবে মিছিল করতে করতে হয়তো ৬ মাস পর পরিস্থিতি পালটে যাবে এবং তাদের নেত্রী ফিরে আসবেন। সেই সম্ভাবনা থেকেই হয়তো তারা মিছিলগুলো করছেন। 

তিনি আরো বলেন, আমি মনে করি এর একটা ভিত্তি আছে। কারণ এই মুহুর্তে আওয়ামী বিরোধী শক্তিগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই, বিরোধিতা চরমে, মুখোমুখি অবস্থা। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। চাঁদাবাজি-রাহাজানি বেড়েছে। এই কারণে সবার ভেতরে একধরনের মনোভাব জন্মেছে যে, তাহলে তো আওয়ামী লীগের আমলই ভালো ছিল। আওয়ামী লীগের একচেটিয়া শাসনামলে তাও কিছুটা নিয়ন্ত্রণ ছিল, এখন তো কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই। এই ধরনের চিন্তা বাড়ছে। ফলে আওয়ামী লীগের জনপ্রিয়তাও বাড়ছে।

মোস্তফা ফিরোজ বলেন, শেখ হাসিনা সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন সেটাকে ফেলে দেওয়া যাবে না। তাদের যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাদের অনেকেই মনে করেন তারা সরকার গঠন করার মতো অনেক আসন পাবেন। আর যদি সরকার গঠন করতে নাও পারে, তবে শক্তিশালী বিরোধিদল হিসেবে আবির্ভূত হবে। 

জে.এস/

সাংবাদিক মোস্তফা ফিরোজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250