বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিভেদ সৃষ্টি না করে দেশকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। সাংবাদিক ভাইদের আমি বলব, জোরেশোরে আপনারা প্রচার করবেন, দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না।’

আজ বুধবার (১৫ই অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুধী, সনাতন ধর্মাবলম্বী ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা দাবিদাওয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল কিছু দলের পিআর পদ্ধতির দাবির সমালোচনা করেন। সমাবেশে উপস্থিত সবার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘এই পিআর বোঝেন? আমাদের এখানে শিক্ষিত মা-বোনেরা আছেন, আপনারা কি পিআর ভোট বোঝেন?’

উপস্থিত জনগণ ‘না’ সূচক উত্তর দিলে ফখরুল বলেন, ‘আমি একটু বুঝিয়ে বলি, পিআর হচ্ছে মানুষের এই প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটাকে ভোট দিতে হবে। কিন্তু আমি জানতে পারছি না—কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবেন কে, আমার এমপি কে। আমার এমপি যদি না থাকেন, আমি যাব কার কাছে? এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘পিআরের মতো বিষয়গুলো পার্লামেন্টে আলোচনা ও তর্কবিতর্ক করা যেতে পারে। আমরা বলেছি, আসুন নেক্সট পার্লামেন্টে এটা নিয়ে আমরা তর্কবিতর্ক করি। পিআর যদি দেশের লোক চায়, আমরা সেটা করব। কিন্তু না, উনারা ওইটা শুনবেন না। উনারা মিছিল করছেন, এনারাও মিছিল করছেন। প্রতিদিন মিছিল বের করছেন—পিআর চাই, পিআর চাই। এখন এই জিনিসটা উনারা জোর দিচ্ছেন।’

মির্জা ফখরুল সব দল ও প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে সব দাবিদাওয়া বন্ধ রেখে নির্বাচনটি দ্রুত হতে দেওয়া হোক। কিছু প্রতিষ্ঠানও এখন দাবিদাওয়া তুলছে, যার উদ্দেশ্যটা ভালো না। নির্বাচন পণ্ড করতে চায়। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন। এই মানুষগুলো বাঁচুক, যেই অস্থিরতার মধ্য দিয়ে মানুষ আছে, অস্থিরতা কাটুক।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250