মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের কাছ থেকে পুরস্কার নেবেন না টম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘সূচি মেলেনি’—এমন কারণ দেখিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার অনার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যারা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্রুজ।

প্রতিবেদনে আরও বলা হয়, কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী জানিয়েছেন, ক্রুজ এই সম্মাননা গ্রহণে রাজি হননি কেবল সময়সূচি না মেলায়। এ বিষয়ে তার মুখপাত্রও কোনো মন্তব্য করেননি। পুরস্কার গ্রহণ না করা নিয়ে টম ক্রুজের মুখপাত্রের সঙ্গে যোগযোগ করলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। খবর পিপলডটকমের।

গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, এ বছর এই পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন ও কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট। এ ছাড়া তালিকায় আছেন ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস ও ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড, যিনি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘ফ্যান্টম অব দ্য অপেরা’র প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন।

সাধারণত ডিসেম্বরের শুরুতে আয়োজিত হয় এই গালা অনুষ্ঠান, যা পরে সিবিএস টিভিতে প্রচারিত হয়। তবে এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালনার ঘোষণা দিয়েছেন।

কেনেডি সেন্টার আমেরিকার শীর্ষ পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত। ১৯৭১ সালে চালু হওয়া এই কেন্দ্র বহুদিন ধরে দুই প্রধান রাজনৈতিক দলের সমান সমর্থন পেয়েছে।

এদিকে চলতি বছর চলচ্চিত্রে অবদানের জন্য ক্রুজ আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন। চলতি বছরের জুনে অস্কারের আয়োজক সংস্থা ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ জানিয়েছে, ১৬ই নভেম্বর গভর্নস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে।

টম ক্রুজকে সবশেষ দেখা গেছে ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমায়।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প হলিউড অভিনেতা টম ক্রুজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250