রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

অবশ্যই শরিয়াহ মোতাবেক নগরকান্দা-সালথা পরিচালিত হবে: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসলামকে যারা বিক্রি করছে, আমার দৃষ্টিতে তারা গুনাহ করছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

আজ শনিবার (৩১শে জানুয়ারি) দুপুরে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের হানিফ মণ্ডলের বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমরা যারা মুসলমান, ইসলামকে ধারণ করি, পালন করি। ইসলাম পালন করার জিনিস, বিক্রি করার জিনিস নয়। যারা এটা করছে, আমার দৃষ্টিতে তারা গুনাহ করছে। আমরা দ্বীন ইসলামে বিশ্বাসী, অবশ্যই শরিয়াহ মোতাবেক নগরকান্দা-সালথা পরিচালিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। একই সঙ্গে সব ধর্মের নিরাপত্তার দায়িত্ব আমাদের।’

এ সময় একটি দলকে ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের কানে আসছে, অনেকে আপনাদের ঘরে গিয়ে ভোটার আইডি কার্ড এবং বিকাশ নম্বর চাইতেছে। আপনাদের করজোড়ে বলতেছি, আপনাদের ভোটার আইডি কার্ড ব্যক্তিগত সম্পত্তি, গোপন তথ্য। এটা বাংলাদেশ সরকার ছাড়া কেউ যদি আপনাদের কাছে চায়, সেটা সম্পূর্ণরূপে বেআইনি। এটা কাউকে দেবেন না। যদি কেউ আসে তাহলে সেনাবাহিনী আছে মাঠে, পুলিশ আছে—তাদের খবর দেবেন। ধরিয়ে দেবেন। এটা ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র। আপনারা কোনোভাবে এ ফাঁদে পা দেবেন না।’

স্থানীয় বিএনপির নেতা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, আরকেএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হানিফ মণ্ডল, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।

শামা ওবায়েদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250