মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

টাকার পরিবর্তে এটিএমে মিলবে স্বর্ণমুদ্রা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুধু নগদ টাকা নয়, এবার এটিএম ব্যবহার করে নিতে পারবেন স্বর্ণমুদ্রা। ভারতের কর্নাটক রাজ্যে দেশটির প্রথম ‘গোল্ড এটিএম’ উদ্বোধন করা হয়েছে, যেখানে গ্রাহকরা সরাসরি এটিএম মেশিন থেকে স্বর্ণমুদ্রা (গোল্ড কয়েন) কিনতে পারবেন।

অভিনব এই এটিএমের উদ্বোধনে উপস্থিত ছিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর, সংস্থার চেয়ারম্যান জয়কুমারসহ অন্যান্যরা। শুধু গয়না নয়, ২৪ ক্যারেট স্বর্ণ সহজে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। গোল্ড কয়েন এটিএম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ করতে আসছে নতুন ফিচার!

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই এটিএমের মাধ্যমে অত্যন্ত সহজে যে কেউ স্বর্ণ কিনতে পারবেন। এর জন্য বাড়তি খরচ করত হবে না। এটিএমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউ আর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে। পাশাপাশি রুপোর জন্য শিগগিরি একই রকম এটিএম বসানো হবে। 

এই ‘গোল্ড এটিএম’ মেশিনটি হায়দ্রাবাদের ওপেরকিউব টেকনোলজিস্ট দ্বারা নির্মিত। এটিএম মেশিনটি বিভিন্ন মাপের স্বর্ণমুদ্রা অফার করে, যেমন ০.৫ গ্রাম থেকে শুরু করে ১০ গ্রাম পর্যন্ত।

এই মেশিনটির বিশেষত্ব হলো এটি স্বাভাবিক এটিএম মেশিনের মতোই কাজ করে, তবে এখানে টাকা বা অন্য কোনো মুদ্রার বদলে গ্রাহকরা স্বর্ণ পাবেন। এর মাধ্যমে স্বর্ণ কেনার প্রক্রিয়া সহজ ও দ্রুত হয়েছে এবং সুরক্ষার দিক থেকেও এটি উন্নত।

এস/ আই.কে.জে

এটিএম বুথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250