সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

‘যেদিন মেসি খেলা ছেড়ে দেবে, সেদিন সবার মন খারাপ হবে’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির। ফাইনালে স্পেনের কাছে হেরে মাঠ ছাড়লেও বিশ্বকাপজুড়ে আর্জেন্টাইন মহাতারকার পারফরম্যান্সে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপ শেষে এখন সবচেয়ে বড় প্রশ্ন—রানার্সআপের কান্না কি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ বিশ্বকাপের স্মৃতি হয়ে থাকবে? সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য তেমনটা চান না।

ফক্স স্পোর্টসের স্টুডিওতে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি আশা করি ও যত দিন সম্ভব খেলা চালিয়ে যাবে, যাতে আমরা ওকে আরও বেশি উপভোগ করতে পারি। ও কি পরের বিশ্বকাপে থাকবে? আমি জানি না, ফুটবলে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে ও খেলছে, এটাই আমাদের আনন্দ। যেদিন ও খেলা ছেড়ে দেবে, সেদিন আমাদের সবার মন খারাপ হবে।’

এটি ছিল মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বয়সকে পেছনে ফেলে পুরো আসরজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। টুর্নামেন্টে তিনি করেছেন ৮টি গোল, সঙ্গে ৪টি অ্যাসিস্ট। প্রথম পাঁচ ম্যাচেই গোল করেছেন তিনি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে তার দুটি অ্যাসিস্ট ছিল বিশ্বমানের, যা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে।

বিশ্বকাপে মেসির এমন পারফরম্যান্সে মন্ত্র মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া। ইব্রাহিমোভিচ নিজেও এলএমটেনের পারফরম্যান্সের প্রশংসা করেছেন, ‘এই বিশ্বকাপে আমরা ওকে মন ভরে উপভোগ করেছি। আমি জানি বিশ্বকাপটা জিততে না পেরে ও ভীষণ দুঃখী। কিন্তু ও একটা অবিশ্বাস্য বিশ্বকাপ কাটিয়েছে। একা হাতে এই দলটাকে টেনে নিয়ে গেছে। ও যা করেছে, তা স্রেফ জাদুকরি।’

মেসির এই অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে ইব্রাহিমোভিচ আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্টে কখনো মনে হয়েছে ও এই গ্রহেরই কেউ না, আবার কখনো একদম আমাদের মতো রক্তমাংসের মানুষ হয়ে উঠেছে।’

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250