শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন ইউসিবির কর্মীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৬

#

দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় একদিনের বেতন দিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের এই অর্থায়নে চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি টানা বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিলে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, কৃষিজমি, জীবিকা ও অবকাঠামো। এর পরিপ্রেক্ষিতে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসে ইউসিবির কর্মীরা।

চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ইউসিবির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

রাউজানের পাশাপাশি দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও ইউসিবির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।

ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে স্থানীয়ভাবে ত্রাণসামগ্রী সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখার মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় চাহিদা বিবেচনায় রেখে ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়েছে।

ইউসিবি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতার অন্যতম অংশ। ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ইউসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250