মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়ে সুখবর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার তৃতীয় সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ার প্রস্ততি নিচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। এরইমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৭০ শতাংশের বেশি। ২০২৫ সালে রাষ্ট্রায়ত্ত্ব তৃতীয় সাবমেরিন ক্যাবলের সুবিধা পাওয়া যাবে। ওই সময়ে প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবলেও যুক্ত হবে বাংলাদেশ।

প্রযুক্তিবিদরা বলছেন, এই দুই কনসোর্টিয়ামের মাধ্যমে অতিরিক্ত ৪৫ হাজার জিপিবিএস ব্যান্ডউইথের সক্ষমতা তৈরি হবে।

ফাইভ-জি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সসহ নানা উন্নত প্রযুক্তি হাতছানি দিচ্ছে। নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পূর্বাভাস বলছে, ২০২৫ সাল শেষে ব্যান্ডউইথের ব্যবহার বেড়ে দাঁড়াবে ৩৪ হাজার জিবিপিএসে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত সি-মি-ইউ সিক্স কনসোর্টিয়াম বা তৃতীয় সাবমেরিন ক্যাবলের সুবিধা পেতে চাইছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। ২০২৫ সালের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবলের সেবা পাবে বাংলাদেশ। এর মাধ্যমে ১৩ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে-এমনটি প্রত্যাশা বিএসসিপিএলসি’র।

আরো পড়ুন : এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ বলেন, ইতোমধ্যে ৭১ শতাংশ কাজ অর্জিত হয়েছে। আমরা কক্সবাজারে এ জন্য নতুন ভবন নির্মাণ করেছি। আরেকটা টেন্ডারের কাজ মাস ছয়েকের ভেতরেই শেষ হয়ে যাবে। আগামী নভেম্বরের মধ্যে ব্রাঞ্চ কেবল এবং কোর ক্যাবলের কাজ শেষ হয়ে যাবে।

২০০৬ সালে প্রথম সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ। আর দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সাথে ২০১৭ সালে। ২০২৫ সালে রাষ্ট্রায়াত্ত তৃতীয় সাবমেরিন ক্যাবলের পাশাপাশি একই বছর, প্রথমবারের মত বেসরকারি খাতের সাবেমেরিন ক্যাবলের সাথেও যুক্ত হবে বাংলাদেশ। লাইসেন্স প্রাপ্ত ৩টি প্রতিষ্ঠানের এই জোটের উদ্যোক্তারা বলছেন, বেসরকারি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে, অতিরিক্ত ৪৫ হা্জার জিবিপিএস ব্যান্ডউইথের সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ।

এ বিষয়ে গণমাধ্যমকে মেটাকোর সাবকম লিমিটেডের পরিচালক আমিনুল হাকিম বলেন, এই ক্যাবলটি মূলত সিঙ্গাপুর থেকে বাংলাদেশের সাথে যুক্ত হবে। ইতোমধ্যে ৩০-৪০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। সিঙ্গাপুর থেকে বেশ অনেকটা ক্যাবল চলেও এসেছে। বাংলাদেশের অংশের মেরিন সার্ভেও শেষ হয়েছে। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসের মধ্যে কেবলিংয়ের কাজ শুরু হয়ে যাবে।

বর্তমানে দেশে ব্যান্ডউইথের ব্যবহার সাড়ে ৫ হাজার জিবিপিএস। এরমধ্যে আড়াই হাজার জিবিপিএস সরবরাহ করা হয় রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বিএসসিপিএলসির দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। বাকিটা বেসরকারি আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয়।

এস/  আই.কে.জে

ইন্টারনেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250