সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

৩ ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার মার্তিনেজের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

শিরোপায় এক রাত আগেই দিয়ে রেখেছিল ইন্টার মিলান। শুধু ছিল চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা। গত রাতে ঘরের মাঠ সান সিরোতে সেই কাজটুকু সেরে ফেলেছে দলটি। সবশেষ ছয় মৌসুমের মধ্যে এই নিয়ে তিনবার সিরি ‘আ’ শিরোপা জিতল ইন্টার।

সান সিরোতে গত রাতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের সিরি ‘আ’ জিতল ইন্টার মিলান। রেফারির শেষ বাঁশি বাজার পর সান সিরো থেকে পুরো মিলানে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। চ্যাম্পিয়ন হওয়ার পর সতীর্থদের মতো লাওতারো মার্তিনেজও ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে সবশেষ মৌসুমে শিরোপা জিততে না পারার হতাশা থেকে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে প্রত্যেকের অসামান্য অবদান রয়েছে। শিরোপা জিতে মার্তিনেজ বলেন, ‘এখন আমরা খুবই খুশি। আগের মৌসুমে আমরা যে সব প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, সেগুলোর শেষ মুহূর্তে হেরে যাওয়ার পর আবার শুরু করা সহজ ছিল না। তবে আজকের অর্জনে ভীষণ আনন্দিত।’

এবারের ইন্টার মিলানের সিরি ‘আ’ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ। ১৬ গোল করে এখনো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। তিন ম্যাচ আগে সিরি ‘আ’ জয়ের পর ইন্টার অধিনায়ক বলেন, ‘গত মৌসুমে যা হয়েছিল, তাতে হয়তো অনেকেই আমাদের ফেবারিট মনে করেনি। কিন্তু আমরা মাঠে ও মাঠের বাইরে কঠোর পরিশ্রম করেছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য ছিল।’

সান সিরোতে গত রাতে প্রথম গোলের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ৪৬ মিনিট। প্রথমার্ধের শেষের দিকে (অতিরিক্ত ১ মিনিটে) গোল করেন মার্কাস থুরাম। তাকে অ্যাসিস্ট করেন পিওতর জেলিনিস্কি। এরপর ৮০ মিনিটে মার্তিনেজের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোল করেন হেনরিখ মেখিতারিয়ান। ২-০ গোলের জয়ে ৩৫ ম্যাচে এখন ইন্টারের পয়েন্ট ৮২। সমান ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। যদি নাপোলি তিন ম্যাচ জেতে আর ইন্টার তিন ম্যাচ হারে, তবু পয়েন্ট তালিকার কোনো পরিবর্তন হবে না।

সবশেষ ৬ মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন হয়ে ২১তম সিরি ‘আ’ জিতল ইন্টার মিলান। সিরি ‘আ’তে শিরোপা জয়ের তালিকায় দলটি দুইয়ে। তৃতীয় সর্বোচ্চ ১৯ শিরোপা জিতেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। সর্বোচ্চ ৩৬ শিরোপা জিতেছে জুভেন্টাস।

জে.এস/

ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250