রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারিনি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাংগঠনিকভাবে এক বছরে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করা যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় নাহিদ এ মন্তব্য করেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা নিজেদের একটা অর্জন বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। গণ-অভ্যুত্থানের পরে আমরাই প্রথম দাবি তুলেছিলাম, ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলোতে।

তিনি বলেন, ’গণতান্ত্রিক ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস যদি আমরা নিশ্চিত করতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যে ভূমিকা রেখেছে গণ-অভ্যুত্থানে, তার জন্য আমাদের তাদের সেই নেতৃত্বের জায়গাটা দিতে হবে। ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব উঠে আসতে হবে। ফলে ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে হয়েছে, এটা আমাদের বড় অর্জন বলে মনে করি।’

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে এনসিপি সমর্থিত প্যানেলের বিপর্যয় দুঃখের বিষয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, `বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু কিছুটা দুঃখের বিষয় যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরে, তারা আশানুরূপ ফলাফল করতে পারে নাই। ফলে আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, এই এক বছরের মধ্যে এমন কী হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল। ফলে সেই জায়গায় কিছু আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন আমাদের মধ্যে এসেছে। সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারি নাই।’

সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারার বিভিন্ন কারণ ছিল বলে জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, `এটার নানা বাস্তবতা ছিল। বাংলাদেশ গত এক বছরে নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে। গণ-অভ্যুত্থানের পরে এই সকল কিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়নটা করছি, আত্মসমালোচনাটা করছি। এবং সামনের দিকে যাতে এই ভুলটা না হয়, সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। তবে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে।’

বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর হয়েছে জুলাই মাসে ৫ই আগস্টের মধ্য দিয়ে। বলতে গেলে আমাদের রাজনীতির পথচলা। আমাদের দল আরও কিছুদিন পরে হয়েছে। এক বছর পরে আমাদের নিজেদের একটা আত্মমূল্যায়নও প্রয়োজন। আমাদের নিজেদের আত্মসমালোচনা প্রয়োজন ৷ আমাদের নিজেদের সামনের করণীয় নির্ধারণ করা প্রয়োজন ৷

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর ও উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত আছেন।

জে.এস/

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250