মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিকেলের নাশতায় রাখুন মজাদার ফুলকপির শিঙাড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রায় সব ঘরেই এই সময়ে সপ্তাহে দুই-তিন দিন হলেও ফুলকপি রান্না হয়। এ সময় ফুলকপির রকমারি পদ মাছ-মাংসকেও টেক্কা দেয়। অনেক দোকানে শীতের সময় ফুলকপির শিঙাড়াও পাওয়া যায়।

তবে বাইরের খাবার বেশি না খাওয়াই ভালো। চাইলে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন ফুলকপির শিঙাড়া। কেমন করে তৈরি করবেন জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ফুলকপি অর্ধেক

২. মাঝারি সাইজের আলু ২টি

৩. ময়দা পরিমাণমতো

৪. মটরশুঁটি

৫. আদা বাটা

৬. কসৌরি মেথি

৭. ভাজা মসলা

৮. গরম মসলা

৯. স্বাদ অনুযায়ী লবণ ও চিনি

আরো পড়ুন : মজার আলু-কিমা পরোটা তৈরির রেসিপি

১০. মরিচের গুঁড়া

১১. হলুদ গুঁড়া ও

১২. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে ফুলকপি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিন। আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। ফুলকপি আর আলুতে হলুদ ও লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিন কিছুক্ষণ।

কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজুন। তারপর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এর মধ্যে ভাজা মসলা আর গরম মসলা ১ চামচ করে দিয়ে দিন।

অর্ধেক কাপ পানি দিন। পানি পুরোপুরি শুকিয়ে না যাওয়া অবধি নাড়তে থাকুন। চেক করে নেবেন আলু ও ফুলকপি সেদ্ধ হয়েছে কি না। পানি একদম শুকিয়ে গেলে নামিয়ে নিন।

এবার শিঙাড়ার তৈরির জন্য, একটি বাটিতে ময়দা, লবণ ও তেল দিয়ে ময়দা মাখতে থাকুন। একটু একটু করে পানি দিন। ময়দা মাখা হয়ে গেলে ১৫ মিনিট একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

১৫ মিনিট পরে ময়দা থেকে ছোটো ছোটো গোল আকারে লেচি বানিয়ে রাখুন। একেক করে ময়দার লেচি হালকা তেল দিয়ে বেলে নিন। তারপর মাঝখানে খানিকটা পুর দিয়ে শিঙাড়ার আকারে ভাঁজ করুন।

খুব সাবধানে শিঙাড়ার ধারগুলো বন্ধ করবেন, যাতে কোনো রকম ফাঁক না থাকে। কড়াইয়ে তেল গরম করে একেক করে সবগুলো শিঙাড়া ভেজে নিন। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকপির শিঙাড়া।

এস/এসি


রেসিপি ফুলকপির শিঙাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250