রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

মেট্রোরেলে ২০২ জনের চাকরি, আবেদনের সময় বৃদ্ধি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ১৬তম গ্রেডে ২টি পদে ২০২ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ হতে বৃদ্ধি করে ৩রা অক্টোবর ২০২৪ পর্যন্ত করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। 

প্রতিষ্ঠানের নাম : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

পদের সংখ্যা : ০২টি। লোকবল নিয়োগ : ২০২ জন।

পদের নাম : টিকিট মেশিন অপারেটর। 

পদসংখ্যা : ১৩৯টি। বেতন : গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। 

অন্যান্য যোগ্যতা : কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

পদের নাম : কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট 

পদসংখ্যা : ৬৩ টি বেতন : গ্রেড ১৬ শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা : কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। বয়সসীমা : ০১লা আগস্ট ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। 

আবেদন ফি : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে তার মূলকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ০৩রা অক্টোবর ২০২৪

আরও পড়ুন: ঢাকায় নিয়োগ দেবে আকিজ ফুড

এসি/কেবি 

চাকরি মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250