রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

গরমে খেতে পারেন মজাদার ডালবাহার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই গরমে গরম ভাতের সাথে খেতে পারেন মজাদার  ডালবাহার। রইলো রেসিপি-

উপকরণ

মটরের ডাল ২০০ গ্রাম, মিষ্টিকুমড়া ১ ফালি, ডগাসহ মিষ্টিকুমড়ার শাক ১ আঁটি, পটোল ৩টি, কাঁকরোল ২টি, ঝিঙে ১টি, মুলা ২টি, মিষ্টি আলু ২টি, কাঁচা মরিচ ১০–১২টি, শুকনা মরিচ ২–৩টি, তেজপাতা ২–৩টা, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, হলুদ ১ চা-চামচ।

প্রণালি

মটর ডাল সিদ্ধ করে নিন। ওপরের সব সবজি ও শাক পরিষ্কার করে মাপমতো কেটে নিন। সিদ্ধ ডালে পরিমাণমতো পানি দিন। এবার কড়াইয়ে লবণ, হলুদ ও কাঁচা মরিচ ঢেলে দিয়ে ডালটাকে আগুনের আঁচে ফুটতে দিন। তারপর একে একে সবজিগুলো পাত্রে ঢালুন। সবজি আধা সিদ্ধ হয়ে এলে কড়াইয়ে কুমড়ার শাক ঢেলে দিন। এরপর পরিমাণমতো চিনি মেশান। সবজি ও শাক সিদ্ধ হয়ে গেলে ডালটা নামিয়ে রাখুন।

এবার অন্য একটা কড়াই চুলায় দিন। কড়াইতে ঘি ঢেলে আগুনের আঁচ দিন। ঘি গরম হয়ে গেলে তাতে শুকনা মরিচ, তেজপাতা ও পাঁচফোড়ন দিন। গন্ধ বের হলে আগে তুলে রাখা ডাল, শাক ও সবজি পরের পাত্রটিতে ঢালুন এবং নাড়ুন। ৩ থেকে ৪ মিনিট ধরে ফোটার সময় দিন। তারপর আগুন নিভিয়ে দিয়ে আরও ৩ থেকে ৪ মিনিট পাত্রটি ঢেকে রাখুন।

এস/  আই.কে.জে

রেসিপি ডালবাহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250