সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ সোমবার (১০ই নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ তথ্য বাসসকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না, খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান।

কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, 'জরুরি' কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমাসহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এ বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250