রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধামরাইয়ে যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার, ‘ব্লকরেইডে পড়ে গেছেন’ দাবি পুলিশের *** গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো *** কলেজে বঙ্গবন্ধুর নাম পুনর্বহাল, ‘হাদি চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’ করলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা *** গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর *** ভোরে কড়াইল বস্তিতে আগুন, তরুণের মৃত্যু *** গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ *** গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী *** এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ *** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

মধ্যপ্রাচ্যের তিন দেশ নিয়ে সুখবর

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সম্প্রতি অনুষ্ঠিত হয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। এর উদ্দেশ্য শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। এই সময় সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা।

মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন আসিফ নজরুল।

ফেসুবক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি। সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়েছে।’

তিনি লেখেন, ‘সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়-দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে।’

ওমান প্রসঙ্গে উপদেষ্টা লেখেন, ‘ওমান সেখানকার সব বাংলাদেশির থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে বলেছে।’ কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে ওই পোস্টে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।

আসিফ নজরুল আরও লেখেন, ‘এখনো পর্যন্ত সব প্রতিশ্রুতিই। তবে সেগুলো আন্তরিক বলে মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয়, তা নিয়ে ফলো-আপ করবো।’

হা.শা./কেবি

ড. আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ধামরাইয়ে যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার, ‘ব্লকরেইডে পড়ে গেছেন’ দাবি পুলিশের

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

কলেজে বঙ্গবন্ধুর নাম পুনর্বহাল, ‘হাদি চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’ করলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

পরীক্ষায় অবিশ্বাস্য ফলাফল, এআই দিয়ে নকল করে ধরা দক্ষিণ কোরিয়ার টপার

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250