রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

রপ্তানি আয়ে সুখবর, ৭ মাসে বেড়েছে ১১.৬৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-’২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে রপ্তানি আয় এসেছে ২ হাজার ৮৯৬ কোটি ৯৫ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৬৮ শতাংশ বেশি।

সোমবার (৩রা ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫৯৩ কোটি ৮৯ লাখ ডলার।

জুলাই-জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ কোটি ২০ লাখ ডলারে। আর ২০২৩-’২৪ অর্থবছরের জুলাই-জানুয়ারিতে এ আয় ছিল ২ হাজার ১০২ কোটি ৭৯ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১ হাজার ২৬৮ কোটি ৭৬ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১২ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১ হাজার ৮৬ কোটি ৪৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১ দশমিক ৯৭ শতাংশ।

হা.শা./কেবি


 

রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250