সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ২১শে আগস্ট পাকিস্তানের সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ উপলক্ষে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ২ টেস্টের জন্য রোববার (১১ই আগস্ট) দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের নিয়েই ঘোষণা করা হলো ১৬ সদস্যের এই দল। যার নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগের শ্রীলংকা সিরিজ থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু।

সাকিব পাকিস্তান সিরিজে থাকবেন কি না সেটি নিয়ে যথেষ্ট দোলাচল ছিল। তবে শেষমেশ তাকে নিয়েই দল ঘোষিত হলো। সবশেষ শ্রীলংকা সিরিজে চোটের কারণে খেলতে পারেননি দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। তিনিও এই সিরিজে ফিরলেন। বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদকে দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে।  

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ওআ/কেবি

পাকিস্তান সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250