শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

৪৪তম বিসিএসের ৩৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কোটা সংস্কার আন্দোলনের কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা গত জুলাইয়ে স্থগিত করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সে পর্যন্ত যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তা বাতিল করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। আগামীতে নতুন সময়সূচি করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবার তথা ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (১৮ই নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫শে আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ই অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য আগের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১-এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।’

ওআ/কেবি

বিসিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250