সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সম্পর্ক মধুর করবে ২-২-২ নিয়ম!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ইচ্ছে থাকলেও ব্যস্ত জীবনে সঙ্গীকে সময় দিতে পারেন না। এই সময় না দেওয়ায় সম্পর্কে তৈরি হয় নানা জটিলতা। এমনকি সম্পর্ক ভেঙ্গে যাওয়ার মতো ঘটনাও ঘটে। কীভাবে ঠিক রাখবেন সম্পর্ক?

অনেকের জীবন কাজ আর বাড়ির মধ্যে আটকে গিয়েছে। কখনও অফিসের কাজ পাহাড় সমান জমে যায়, আবার কখনও বেড়ে যায় সংসারের চাপ। ব্যস্ত জীবনে অনেকে হারিয়ে ফেলেন নিজেকেই। সেখানে সঙ্গীকে সময় দেওয়ার কথাও যেন মনে থাকে না। এ থেকেই শুরু হয় যেন, সম্পর্কের টানা-পোড়ন। এই ঘটনা নতুন নয়! অনেকের জীবনেই ঘটে চলছে হরহামেশা।

বর্তমান সময়ে কম বয়সিদের মধ্যে এই সমস্যা প্রগাঢ় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ একেবারেই সময় দিতে পারছেন না সঙ্গীকে। রাতে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলার সময় এখন কারও হাতে নেই। আবার রাতের খাবার টেবিলে বসেও কথা বলার সময় পান না অনেকে। এমনকি কাজের চাপে খুদেবার্তার জবাবও দিতে ভুলে যান কেউ কেউ। তাই তো দিন দিন সম্পর্কে তৈরি হচ্ছে জটিলতা। নষ্ট হচ্ছে প্রেম, ভাঙছে সংসার।

এই সমস্যার সমাধান কি? জানেন। ইন্টারনেটে মিলছে এর সমাধান। কিন্তু এটা কি আদৌ কাজে দেবে? জেনে নিতে পারেন প্রযুক্তি দুনিয়ায় ভাইরাল সেই ২-২-২ নিয়ম। হয়তো আপনার সম্পর্ক ঠিক রাখতে কাজে লাগতে পারে এই পদ্ধতিগুলো। সম্পর্ক মধুর রাখতে ২-২-২ রুলগুলো জেনে নিন।

ভাইরাল এই পদ্ধতি তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছে। প্রথমেই বলা হয়েছে, দুই সপ্তাহে অন্তত একবার সঙ্গীকে নিয়ে ডেটে যান। প্রতি দুই মাসে একবার হলেও কোথাও ঘুরতে যেতে পারেন। আর দুই বছরে অন্তত একবার সপ্তাহখানেকের জন্য কোথাও থেকে বেড়িয়ে আসতে পারেন।

আরো পড়ুন : ঘর আর অফিস ব্যালেন্স করবেন যেভাবে

যেভাবে কাজ করবে এই পদ্ধতি

সম্পর্কে সঙ্গীকে সময় দেওয়া বা তার সঙ্গে সময় কাটানো খুব জরুরি একটা বিষয়। তার জন্য কোয়ালিটি ও কোয়ান্টিটি উভয় সময়ই দিতে হবে। এই নিয়মে আপনাকে দুই সপ্তাহে অন্তত একদিন সঙ্গীর সঙ্গে ডেটে যেতে হবে। কিছুটা সময় একান্তে, নিভৃতে কাটাতে পারবেন। শেয়ার করতে পারেন একে-অপরের মনের কথা। পছন্দের খাবারও খেতে পারবেন একসঙ্গে।

অনেকের একসঙ্গে উইকএন্ড কাটানো সম্ভব হয় না। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে উইকএন্ড ট্রিপে যাওয়া তো কল্পনার সমান। কিন্তু সম্পর্ক ঠিক রাখতে চাইলে, দুই মাসে অন্তত একবার একটা উইকএন্ড একসঙ্গে কাটান। সেক্ষেত্রে খুব ছোট ট্রিপের প্ল্যানও করতে পারেন। ঘুরে আসতে পারেন কাছাকাছি কোনো জায়গা থেকে। এতে একদিকে যেমন সঙ্গী খুশি হবেন, অন্যদিকে আপনার মনও ভালো থাকবে।

পরিবার বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক পোক্ত করার সবচেয়ে সহজ উপায় ভ্যাকেশন। এটা ঠিক যে বছর বছর বড় ছুটিতে যাওয়া সম্ভব নয়। আবার এই ধরনের টু্যর অনেকটা ব্যয়বহুল। অনেকের জন্য প্রতিবছর ছুটি পাওয়া কষ্ট সাপেক্ষ হতে পারে। সেক্ষেত্রে দু’বছরে অন্তত একবার ৭-১০ দিনের ছুটি জোগাড় করতেই পারেন। পরিবার বা সঙ্গীকে নিয়ে পছন্দের ডেস্টিনেশনে ছুটি কাটাতে যেতে পারেন। এতে সম্পর্কের ভিত হবে আরও মজবুত। অন্যদিকে মানসিকভাবেও আপনি ভালো থাকবেন।

এস/ আই.কে.জে/


২-২-২ নিয়ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250