মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

কোমরে ব্যথা পেয়েও ডিগবাজি থামাতে চাননা জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে  থাকেন জায়েদ খান। বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তবে ডিগবাজির সুবাদে বেশ আলোচনার জন্ম দেন তিনি। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। এবার দুবাইয়ের সমুদ্রসৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছেন জায়েদ খান। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে।

আরো পড়ুন: প্রেমে হাবুডুবুই নয় বিয়েবহির্ভূত সম্পর্কেও রয়েছেন বিজয়-তৃষা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্রসৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান। পরে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। চিত্রনায়ক আরো বলেন, “নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেব।”

প্রসঙ্গত, ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩রা আগস্ট কানাডা মাতাতে যাবেন এই চিত্রনায়ক।

এসি/

জায়েদ খান ডিগবাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250