শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

রেফারি ওপর ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপকে ‘সাজানো’ বলছেন মিসরের ফুটবলার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে একসময় ২–০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩–২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে। নাটকীয় এই হারের পর ক্ষোভ ঝাড়লেন মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পুরো টুর্নামেন্ট নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনসো ফের্নান্দেসের গোলে জয় পায় আর্জেন্টিনা। গোলের আগে মোহামেদ সালাহ ফাউলের শিকার হয়েছিলেন আর্জেন্টিনার বক্সে। যদিও রেফারি ও ভিএআরের নজর এড়িয়ে যায় তা। ফলে ম্যাচ শেষে জিকো বলেন, "রেফারি (ন্যায্য নন) একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিচ্ছেন। তিনি আমাদের লক্ষ্য করছেন, কারণ আমরা যাতে আর্জেন্টিনাকে হারাতে না পারি! একটি সাজানো টুর্নামেন্ট... আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’

ম্যাচে জিকো ছিলেন মিসরের অন্যতম সেরা খেলোয়াড়। ৫৮ মিনিটে তার একটি গোল ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বাতিল হয়। তবে ৬৭ মিনিটে আবারও গোল করে মিসরকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। সেই ব্যবধান ধরে রাখলেই কোয়ার্টার ফাইনালে উঠত মিসর।

কিন্তু শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। ৮৩ মিনিটে লিওনেল মেসি সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের গোলে ৩–২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই নাটকীয় পরাজয়ের পরই রেফারিং নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন জিকো। তার অভিযোগ, ম্যাচের রেফারিং মিসরের বিপক্ষে গেছে এবং তাতে একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট হয়েছে। যদিও কোন সিদ্ধান্তের কথা তিনি বলেছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

মিসরের ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250