মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

অ্যাপলকে টপকে শীর্ষে স্যামসাং!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপলকে টপকে বিশ্বের সর্বোচ্চ ফোন প্রস্তুতকারকের তালিকায় স্থান করে নিয়েছে স্যামসাং। ২০২৪ সালের প্রথম তিন মাসে অ্যাপলের স্মার্টফোন বাজারজাত কমেছে প্রায় ১০ শতাংশ। 

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন, আইডিসি'র তথ্য বলছে, বাজারজাত কমে যাওয়ায় শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়েছে অ্যাপল। যদিও এসময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বে স্মার্টফোনের বাজারজাত বেড়েছে ৭.৮ শতাংশ। এক্ষেত্রে ২০.৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি এই সময় বাজারে নিয়ে আসে গ্যালাক্সি এস২৪ সিরিজ। যা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬০ মিলিয়নের বেশি বাজারজাত করা হয়েছে। বাজারে ছাড়ার প্রথম তিন সপ্তাহে গ্যালাক্সি এস২৩ এর চেয়ে গ্যালাক্সি এস২৪ এর বিক্রি ৮ শতাংশ বেশি হয়েছে।

আরো পড়ুন : পাবলিক চার্জিং স্টেশনে ফোন চার্জ দেওয়া নিয়ে সতর্কবার্তা!

১৭.৩ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। যদিও ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাপলই স্মার্টফোন বাজারজাতে শীর্ষে ছিল। 

আইডিসি বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে ৫৫.৪ মিলিয়ন আইফোন বাজারজাত করেছিল অ্যাপল। যা ২০২৪ সালের প্রথম তিন মাসে কমে দাঁড়ায় ৫০.১ মিলিয়নে। ২০২৩ সালের শেষের তিন মাসে চায়নায় অ্যাপলের স্মার্টফোন বাজারজাত কমেছে ২.১ শতাংশ।

বছরের প্রথম তিন মাসে স্মার্টফোন বাজারজাতে তৃতীয় অবস্থানে আছে চীনের শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমি। এই কোম্পানির শেয়ার ১৪.১ শতাংশ।

এস/ আই.কে.জে/

স্যামসাং অ্যাপল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250