মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

পাবলিক চার্জিং স্টেশনে ফোন চার্জ দেওয়া নিয়ে সতর্কবার্তা!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার। এতে বলা হয়, সাধারণ মানুষ যেন চার্জিং পোর্ট ব্যবহার না করেন। অনেকেই বিমানবন্দর, হোটেল এবং এমনকি ক্যাফেতে ইউএসবি পোর্টসহ চার্জিং স্টেশনে ফোন চার্জ দিয়ে থাকেন। তবে এতে ব্যবহারকারীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি ইন গত মাসে নিরাপত্তা বার্তা জারি করেছে।

জুস জ্যাকিং কী এবং যেভাবে প্রভাবিত করে

পাবলিক চার্জারগুলো হ্যাকারের কাছে দারুণ সুযোগ নিয়ে এসেছে। এতে বিভিন্ন ম্যালওয়্যার প্রোগ্রামিং করা থাকে যা গোপনীয় ডাটা এমনকি আর্থিক চুরি করতেও ব্যবহার করা যেতে পারে। এই আক্রমণ জুস জ্যাকিং নামে পরিচিত, যাতে হ্যাকাররা ম্যালওয়্যার দিয়ে চার্জিং ডিভাইসগুলোকে সংক্রামিত করতে ব্যবহার করে। যা ব্যবহারকারীদের আক্রমণ করার একটি সহজ উপায় হয়ে উঠেছে। 

আরো পড়ুন : এবারের ঈদে বাড়ি যেতে পারবেন উবারে!

সিইআরটি-ইন সতর্কবার্তায় বলেন, সাইবার অপরাধীরা ধোঁকা ও প্রতারণার কার্যকলাপের জন্য সর্বজনীন স্থানে ইনস্টল করা ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করতে পারে এবং এই ধরনের সংক্রামিত ইউএসবি চার্জিং স্টেশনে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করলে ব্যবহারকারীরা জুস জ্যাকিংয়ের শিকার হতে পারেন।

নিরাপত্তা সংস্থা আরো সতর্ক করে বলেন, হ্যাকাররা যদি ডিভাইসের অ্যাক্সেস পায়, তাহলে তারা ক্ষতিকারক অ্যাপ ইনস্টল করা থেকে শুরু করে ডাটাও চুরি করতে পারে। এর আগেও গত বছর এফবিআই থেকে একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল, এবার দেশটির সরকার নাগরিকদের উদ্দেশ্যে এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।

সিইআরটি-ইনের পরামর্শ 

১.পাবলিক চার্জিং স্টেশন বা চার্জার ব্যবহার করার আগে কয়েকবার চিন্তা করুন।

২.মোবাইল ডিভাইস চার্জ করতে ইলেক্ট্রনিক ওয়াল আউটলেট ব্যবহার করা উচিত।

৩.সর্বদা নিজের পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন ।

৪.মোবাইল ডিভাইস লক করে এবং সংযুক্ত ডিভাইসের সঙ্গে পেয়ারিং ডিজেবল করে চার্জ করুন।

এস/ আই.কে.জে/ 


স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250