শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

তামিম অভিভাবক হিসেবে কেমন জানালেন হৃদয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আলো জ্বালিয়ে উঠেছিল হৃদয়ের ব্যাট। চিটাগং কিংসের বিপক্ষে ১৫০ রান তাড়ায় ৫৬ বলে ৮২ রানের হার না মানা ইনিংস খেললেন ২৪ বছরের তরুণ। হৃদয়ের চোখে যেটি ব্লক খোলা এক ইনিংস। ম্যাচটি শেষে ফেসবুকে বড় এক স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। যেখানে বিপদে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থকের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে এবং জানিয়েছেন অভিভাবক হিসেবে তামিম যেমন। হৃদয়ের দেওয়া স্ট্যাটাসটি হলো-

সেদিন “Writer’s Block” নামে একটি টার্মের সাথে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিলো, আমিও যেনো কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিলো না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিলো আকাশচুম্বী।

আরো পড়ুন : বড় জয়ে কোয়ালিফায়ারে খুলনা

রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশি দেখেছি। তবে তার থেকে বেশি অনুপ্রেরণা দেখেছি আমার আশে-পাশের মানুষগুলোর চোখে। তামিম ইকবাল ভাই, কাউকে বোঝাতে পারবো না আপনি অভিভাবক হিসেবে কতটুকু যথার্থ। এতো প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ ও সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বায়েজিদ ভাই, শাহীন ভাই আপনারা দুজন বিশেষ আমার জন্য।

ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদেরও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ-নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।

এস/ আই.কে.জে/


হৃদয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250