শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রমজানে কলেজ খোলা থাকবে কতদিন, জানাল মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার রমজানের ১৫ দিন খোলা থাকবে বেসরকারি কলেজ। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজের পর বেসরকারি কলেজের বিষয়ে এ সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়।

৮ই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খোদেজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১০ই মার্চ) ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। ‌

আরো পড়ুন: রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইবিতে ৩৮ দিনের ছুটি

জানা গেছে, রমজানে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশের পর সেই তালিকা সংশোধন করা হয়। নতুন সূচি অনুযায়ী, ১০ই মার্চ থেকে ২৪শে মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। ১০-২৪ই মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। ২৫শে মার্চ থেকে কলেজগুলো বন্ধ থাকবে।

এইচআ/ 

শিক্ষা মন্ত্রণালয় রমজান বেসরকারি কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250