শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বাংলাদেশকে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে চায় যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য সহায়তা করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। আমরা অনেক রকম আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে।

অর্থনৈতিক কোন ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আমাদের সহায়তা করতে চায়। কোন কোন খাতে সেটি এখন বলা যাবে না। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

আপনারা কোনো সহযোগিতা চেয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, হ্যাঁ নিশ্চয়ই। এখন সেটি নির্ভর করে তারা কীভাবে আমাদের সহযোগিতা করতে চায়। আমি বলেছি আপনারা তো এখানে বহুদিন ধরে আছেন। আমাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। সুতরাং আপনারা দেখেন কীভাবে কী অফার করতে পারেন।

আরো পড়ুন: ‘রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ঋণ খেলাপিদের ধরা হবে’

বাংলাদেশ একটি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, সেক্ষেত্রে কোনো সহযোগিতা চেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ সেটাই তো। সাহায্য চাই। বলেছে দেখছি কী করা যায়।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা খুব ভালো একটি আলোচনা করেছি। যুক্তরাজ্য ও বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। আমরা সমর্থন করেছি সাসটেইনেবল বাংলাদেশ গড়তে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা তাদের পাশে আছি। কারণ আমরা উন্নয়নশীল দেশ গঠনে সবসময়ই তাদের সঙ্গে রয়েছি।

এসি/


যুক্তরাজ্য অর্থনৈতিক চ্যালেঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250