শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি

নীল ঠিকানায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কবি শাহজামাল সরকার

আমারে ছুঁইও না তুৃমি

কি কইবা কও,

পাতা আছে ঘাসের আঁচল

ওই খানে বও।

তোমারে না কই

ঘরে নিয়া যাও,

তাও তো পারো না

খালি কও না,

নারে সোনা না।


বাবায় যদি দুরে দেয় বিয়া

তখন তুমি চাঁদ দেখবা

কারে সাথে নিয়া।

আমার তো ঘর নাই

তোমারে নিয়া রাখমু কোথায়।


শরত পূর্ণিমায়-

বানে ধোয়া নদীর চরে,

রূপার মতো ধব ধবে

বালীর বিছানায়।

আয় পাখি আয়,

উইড়া যাই-

আকাশের নীল ঠিকানায়।

আরএইচ/

কবিতা নীল আকাশ পাখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250