শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

মস্তিষ্কের কোষ নষ্ট করে ফিতাকৃমি: বর্ষায় সাবধান, কোন সবজিতে ছড়ায়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

চলছে বর্ষা। এ সময়ে সবজি ও মাছ-মাংস ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কারণ, এ সময় ফিতাকৃমির সংক্রমণ ঘটতে পারে। ফিতাকৃমির সংক্রমণ নতুন নয়; তবে খাদ্যাভ্যাস থেকেই এ অসুখ বেশি ছড়ায়। এমন ঘটনা এর আগেও ঘটেছে। সে জন্য আমাদের সতর্ক থাকা উচিত।

কয়েক বছর আগে ভারতে এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করে বড়সড় একটি সিস্ট বার করেছিলেন চিকিৎসকরা। তার ভেতরে ছিল শয়ে শয়ে ফিতাকৃমির লার্ভা। সিস্টের ফলে মাথায় অসহ্য ব্যথা হতো শিশুটির। ক্রমশ অসাড় হতে শুরু করেছিল দেহের একাংশও।

আধা সিদ্ধ বা কম আঁচে রান্না করা মাংস, মাছ ও সবজিতে যদি ফিতাকৃমির ডিম থাকে, তা হলে তা মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। এর পাশাপাশি অপরিশোধিত পানি থেকেও হতে পারে এ সংক্রমণ।

কারণ, এটি ঘটা অস্বাভাবিক নয়; পূর্ণবয়স্ক কৃমি যদি কোনোভাবে মানুষের দেহে প্রবেশ করে, তাহলে বিশেষ সমস্যা সৃষ্টি হয় না। মানুষের ক্ষুদ্রান্ত্রে এমনিতেই অনেক সময়ে কৃমি পাওয়া যায়। কিন্তু সমস্যা হয়, যখন কৃমির ডিম বা লার্ভা মানুষের শরীরে প্রবেশ করে। সেটি শুধু ক্ষুদ্রান্ত্রে সীমাবদ্ধ থাকে না। রক্তপ্রবাহের মাধ্যমে পৌঁছে যায় মস্তিষ্কে। আর তেমন যদি ঘটে, তবে মস্তিষ্কের কোষ নষ্ট করে দেয়।

কোন কোন সবজি সাবধানে খাবেন, তা জেনে নিন—

ফুলকপি: ফুলকপি দেখলে বোঝা যায় না। তবে এর মধ্যে ফিতাকৃমির ডিম কিংবা লার্ভা থাকে সবচেয়ে বেশি। তাই কপি খাওয়ার আগে তা লবণ ও গরম পানি দিয়ে ভাপিয়ে নিতে হবে।

বাঁধাকপি: ফুলকপির মতোই বাঁধাকপি থেকেও ফিতাকৃমির সংক্রমণ ঘটতে পারে। তাই সালাদে কাঁচা বাঁধাকপি খাওয়ার আগে সাবধান।

বেগুন: বেগুনে ফিতাকৃমির ডিম থাকে অনেক সময়। এমনও দেখা গেছে, ভালো করে না ধুয়ে রান্না করলে ডিম থেকেই যায় এবং তা সহজেই শরীরে প্রবেশ করে।

ঝিঙে: ঝিঙে কাটার পর তা ভালো করে দেখে নিতে হবে ভেতরে ডিম কিংবা লার্ভার মতো কিছু আছে কী না। ঝিঙের ভেতরে এক সপ্তাহের মধ্যে ফিতাকৃমির ডিম ফুটে লার্ভা বের হয়। তাই খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

কচুপাতা: কচুপাতায় শয়ে শয়ে ডিম পাড়ে ফিতাকৃমি। ভালো করে না ধুয়ে কচুপাতা রান্না করলে মারাত্মক সংক্রমণ হতে পারে।

জে.এস/

ফিতাকৃমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250