মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

শিস দিয়ে গান খুঁজে পাবেন ইউটিউবে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে প্রযুক্তি। বিভিন্ন এআই টুলস কাজ অনেকটাই কমিয়ে দিয়েছে। আমরা অনেক সময় নানা রকমের গান শুনি। কিন্তু পরে তার লিরিক্স মনে থাকে না। গানটি খুঁজে পেতে আমাদের সমস্যা হয়। কিন্তু এখন শিস দিয়ে গান খুঁজে পাবেন ইউটিউবে! 

কোনও কোনও সময় আমরা গানের লিরিক্স মনে করতে পারি না। এই কথা মাথায় রেখেই এক নতুন ফিচার ‘হুম-টু-সার্চ’ নিয়ে এসেছে ইউটিউব। এই ফিচার দ্রুত কোনো গান খুঁজে দিতে পারে।

ইউটিউবের নতুন এই ফিচারে ৩ সেকেন্ড কোন গান হুম হুম করে বা শিস দিয়ে গাইলে (একই সুরে) গানটি খুঁজে পাবে। নির্দেশ পাওয়ার পর ইউটিউব তাদের লাইব্রেরিতে একই সুরের কোনো গান আছে কিনা তা খুঁজে বের করবে।

আপাতত ইউটিউবের হুম-টু-সার্চ ফিচার কিছু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষা শেষ হলে অ্যাপ ব্যবহারকারী সবার এ সুবিধা পাবে। এই ফিচারের জন্য অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুন : আপনার সিম ৪জি গতির কি না জানবেন কীভাবে?

জেনে নেওয়া যাক যেভাবে এই ফিচার ব্যবহার করবেন-

১. প্রথমে ইউটিউব অ্যাপ খুলুন, এরপর উপরের ডান দিকে সার্চ আইকনে ক্লিক করুন।

২. এবার মাইক্রোফোন আইকনে ট্যাপ করে হুম-টু-সার্চ ফিচার অন করুন।

৩. ইউটিউবকে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিন। এবার হুম, শিস বা গুনগুন করে গান করুন।

৪. ইউটিউব এবার আপনাকে একই সুরের গানের রেজাল্ট দেখাবে।

বিশ্বে বর্তমানে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। অনেকের কাছে ইউটিউব যেমন বিনোদনের মাধ্যম, আবার অনেকের কাছে আয়ের অন্যতম উৎস।

এস/  আই.কে.জে



ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250