মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

অবশেষে হামজার লেস্টারকে হারিয়ে জয়ে ফিরল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

লেস্টার সিটি ০ - ২ ম্যানচেস্টার সিটি

লেস্টার সিটির দিকে বাংলাদেশের ফুটবল ভক্তদের নজর এখন একটু বেশি। দেশি ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী যে সেখানেই খেলছেন। অবশ্য দেশি তারকাকে মাঠে দেখার জন্য বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হয়েছে প্রায় ৭০ মিনিট পর্যন্ত। এরপরেও যে খুব একটা সন্তুষ্ট হওয়ার মতো কিছু উপহার দিয়েছেন তা বলা চলে না। হামজার অনেকটা কাছ থেকেই ক্রস করেছিলেন স্যাভিনহো। তাতে গোল পেয়েছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটিও তারই সুবাদে ২-০ গোলে হারিয়েছে লেস্টারকে। 

অবশ্য ম্যানচেস্টার সিটির দিক থেকে বিবেচনা করলে এই জয় অনেকটা লাইফলাইন পাওয়ার মতোই। লেস্টার ম্যাচের আগের ১৩ ম্যাচে মাত্র ১ জয় ছিল ম্যানসিটির। ৯ হারের সঙ্গে ছিল ৩টি ড্র। যে দলটাকে হারানো ছিল ইউরোপীয় ফুটবলে অন্যতম কঠিন কাজ, তাদের জন্যই না হারাটাই গত ১ মাসে ছিল অসম্ভবের কাছাকাছি। 

২১ মিনিটে সাভিনিওর গোলে এগিয়ে যাওয়ার পর ৭৪ মিনিটের ব্যবধান বাড়িয়েছেন আর্লিং হালান্ড। বাংলাদেশের হামজা ম্যাচের ৭০ মিনিটে বদলি নেমে খেলেছেন বাকি সময়টা। সিটিজেন্সদের ডাগআউটে পেপ গার্দিওলার ৫০০তম ম্যাচটায় অন্তত জয় পেয়েছে তার দল। 

আরো পড়ুন : ৭৩৩ দিনের দীর্ঘ অপেক্ষা ফুরালো বাবরের

সাভিনহো ম্যাচের ২১ মিনিটে গোল পেয়েছেন রিবাউন্ড থেকে পাওয়া বলে। ফিল ফোডেন দূরপাল্লার শট নিয়েছিলেন। ড্যানি ওয়ার্ড সেটা গ্রিপ করতে পারেননি। ফিরতি বলে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা। ম্যাচে এরপর সিটির চেয়ে লেস্টারই সুযোগ পেয়েছে বেশি। একবার গোলবার থেকেও ফেরত এসেছে তাদের আক্রমণ। 

আর ম্যাচের ৭৪ মিনিটে সাভিনহোর ক্রস থেকেই হেডে গোল করেছেন হালান্ড। প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর গোল পেলেন এই নরওয়েজিয়ান তারকা। ম্যাচের একেবারে শেষ দিকে হামজা চৌধুরী নিখুঁত ক্রস ফেলেছিলেন জেমি ভার্ডির সামনে। অভিজ্ঞ ইংলিশ তারকা অবশ্য গোল পাননি। 

এ জয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে সিটি। ১৯ ম্যাচে দলটির পয়েন্ট ৩১। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে সিটিজেনদের পয়েন্ট ব্যবধান ১১। অন্যদিকে লিগে এ নিয়ে সর্বশেষ চার ম্যাচেই হারল লেস্টার। আজকের হারে অবনমন অঞ্চলেই রয়ে গেছে হামজার দল। আছে পয়েন্ট তালিকার ১৮তম স্থানে। 

দিনের অন্য ম্যাচে এভারটনকে ২–০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে নটিংহাম ফরেস্ট। টটেনহাম নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে। ফুলহাম–বোর্নমাউথ ম্যাচটিও শেষ হয়েছে ২–২ সমতায়।

এস/ আই.কে.জে


ম্যানসিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250