রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

শরীরের কোন অংশে চুম্বন বাড়িয়ে দিতে পারে সঙ্গমের আনন্দ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকের দাম্পত্যে দূরত্ব তৈরি হয় শুধু যৌনজীবন সুখকর হয় না বলে। ভেবে দেখুন তো, যৌনতৃপ্তি কি শুধু নির্ভর করে প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে? শুধু পুরুষাঙ্গ যোনিপথ দিয়ে ভেতরে প্রবেশ করানোই কি যৌনজীবন? নাকি দীর্ঘ অপেক্ষার পর ভালোবাসার মানুষটির স্পর্শ পেলেও যৌনতার সুখ উপভোগ করা যায়? এসব বিষয়ে আনন্দবাজার পত্রিকা থেকে জানা যাক।

সম্পর্ক দীর্ঘদিনের হয়ে গেলে একে অপরের প্রতি আকর্ষণ হারাতে শুরু করেন অনেকে। শুধু শারীরিক সম্পর্কটুকুই যেন সে ক্ষেত্রে একে অপরের থেকে একমাত্র চাহিদার বিষয় হয়ে দাঁড়ায়। ভালোবাসাটুকু যেন কোথাও চাপা পড়ে যায় সম্পর্কের তিক্ততার তলায়।

যৌনতা শুধু সঙ্গমে সীমাবদ্ধ নয়। যৌনতা ভিন্নতা বিষয়, সেটা উপভোগ করা জানতে হয়। একে অপরের স্পর্শেও যৌনতা উপভোগ করা যায়। যৌন মিলনের আগে একে অপরকে আদর, কানে কানে কিছু বিশেষ মুহূর্তের কথা ভাগ করে নেওয়া, একে অপরের একটু-আধটু প্রশংসাও সঙ্গমকে আরও অনেক বেশি উপভোগ্য করে তুলতে পারে। শরীরের কোন অংশে চুম্বন সঙ্গমের ইচ্ছে বহুগুণ বাড়িয়ে দিতে পারে জানেন?

বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ নারী ও পুরুষের ক্ষেত্রে ঘাড় কিংবা গলার কাছের অংশ হলো সবচেয়ে স্পর্শকাতর। আদরের শুরুতে ঘাড়ের কাছে কয়েকটি চুম্বন সঙ্গমের মূহূর্তগুলো আরও অনেক বেশি সুখকর করে তুলতে পারে।

আপনিও কি যৌনজীবন সুখকর না হওয়ার হতাশায় ভুগছেন? সঙ্গীকে একটু ভালোবাসার স্পর্শ দিয়েই দেখুন না। কে বলতে পারে, দাম্পত্যে সুখ আবার ফিরে আসবে না!

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250