সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

আব্দুল কাদের জিলানী (র.) এর মাজার জিয়ারতে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় পীর আবদুল কাদের জিলানী (র.) এর মাজার জিয়ারত করার জন্য ইরাকের বাগদাদ শরীফের মোতওয়াল্লী হযরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র.) আমন্ত্রণ জানিয়েছেন।

রোববার (৩রা মার্চ) সংসদ ভবনে শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূর এলাহী মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, হযরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র.) ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের সময় মাজার জিয়ারতের কথাও বলেন প্রধানমন্ত্রীকে। তিনি প্রধানমন্ত্রীকে জালিপাকের ছবি ও মাজারের গিলাফও উপহার দেন।

বাংলাদেশ ও ইরাকের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে মোতওয়াল্লী বলেন, বাংলাদেশের মানুষ বড় পীরকে অনেক সম্মান করে।

আরও পড়ুন: রমজানে মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা বলেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তিনি দুটি শিয়া মেয়েকে দত্তক নেন এবং তাদের বিয়ের অনুষ্ঠান তার মেয়ের মতো আয়োজন করেন। তিনি বাংলাদেশ সফরের জন্য হযরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী (র.)- কেও ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন- আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, কাজী কেরামত আলী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক সংসদ সদস্য কোরায়েশী, আঞ্জুমান কাদেরিয়া বাংলাদেশের সভাপতি মো. মাহবুব উল আলম, কোষাধ্যক্ষ সৈয়দ মামনুন কাদের ও এর সদস্য জিয়াউল জামাল আবু সোয়াইদ সিদ্দিকী প্রমুখ। 

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবদুল কাদের জিলানী (র.)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250