শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

চ্যাম্পিয়নস লিগে ফের বার্সেলোনার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৭ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বার্সেলোনার গোল উৎসব যেন থামছেই না। এবার রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিল হ্যান্সি ফ্লিকের দল। টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করে জিতল বার্সেলোনা। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করল কাতালান দলটি।

সার্বিয়ার বেলগ্রেডে বুধবার রাতের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি। তাছাড়া একটি করে গোল করেন রাফিনিয়া, ইনিগো মার্তিনেস ও ফের্মিন লোপেস।

ম্যাচের ১৩তম মিনিটেই জালের দেখা পায় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি-কিকে দূরের পোস্টে দারুণ হেডে গোল করেন মার্তিনেস। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্লিকের দল। ২৭তম মিনিটে সমতায় ফেরে বেলগ্রেড। সতীর্থের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন কঙ্গোর ফরোয়ার্ড সিলাস।

আরো পড়ুন : সিরিজের মাঝপথে অধিনায়ক বদল অস্ট্রেলিয়ার

৪৩তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট পোস্টে লাগার পর কাছ থেকে জালে পাঠান লেভানডভস্কি।

বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় গোল পান লেভানডভস্কি। ৫৩তম মিনিটে ডান দিক থেকে কুন্দের পাস দূরের পোস্টে পেয়ে জালে ঠেলে দেন তিনি। দুই মিনিট পর গোল করেন রাফিনিয়াও। কুন্দের পাসে বক্সের বাইরে থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এই তারকা।

গোল করার পরই উঠে যান রাফিনিয়া। তার বদলি নেমে ৭৬তম মিনিটে জালের দেখা পান ফের্মিন। তাতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। শেষদিকে হারের ব্যবধান কমান বেলগ্রেডের মিলসন।

এস/ আই.কে.জে

বার্সা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250