শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পাকিস্তান নির্বাচন

পদত্যাগের হিড়িক পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন সরকার গঠনের আগেই পাকিস্তানের রাজনীতিতে ভাঙন শুরু হয়েছে। নওয়াজ-বিলাওয়ালের মধ্যে জোট গঠন করা নিয়ে এক প্রকার সমঝোতা হলেও কে আগে প্রধানমন্ত্রী হবেন তা এখনো ঠিক হয়নি। এর মধ্যে দেখা দিয়েছে নতুন সংকট।

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে হতাশাজনক ফল করায় রাজনৈতিক ৩টি দলের প্রধানরা সোমবার পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দুজন শুধু দলীয় প্রধানের পদ নয়, রাজনীতিও ছেড়ে দিয়েছেন।

এই তিন রাজনীতিক হলেন ইস্তেহকাম-ই-পাকিস্তানের বা আইপিপি দলের প্রধান জাহাঙ্গীর খান তারিন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানের কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ খটক ও জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক। তাদের মধ্যে জাহাঙ্গীর তারিন ও পারভেজ খটক জানিয়েছেন, তারা আর রাজনীতি করবেন না।

ইমরান খানের দলের সাবেক নেতা জাহাঙ্গীর তারিন এবারের নির্বাচনে তার বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে শুভাকাঙ্ক্ষী ও নিজের সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। পোস্টে জাহাঙ্গীর তারিন বলেন, তিনি আইপিপির চেয়ারম্যানের পদ ছেড়ে দিচ্ছেন। সেই সঙ্গে রাজনীতিও ছাড়ছেন। তবে দেশের সমৃদ্ধির জন্য ব্যক্তিগত পর্যায়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এই রাজনীতিক।

আরো পড়ুন: এমপি কেনাবেচা করবে না ইমরান খানের দল!

এক্সে অপর এক পোস্টে জামায়াতের আমির সিরাজুল হক লেখেন, ‘নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিচ্ছেন তিনি। সেই সঙ্গে দলীয় প্রধানের পদও ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। নির্বাচনী প্রচারের সময় থেকে পারভেজ খটক নিজেকে খাইবার পাখতুনখাওয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন। কিন্তু ভোটের লড়াইয়ে আশানুরূপ ফল করতে পারেননি।

ভোটে প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠনে অন্যান্য দলের দ্বারে দ্বারে যেতে হচ্ছে নওয়াজের দলকে। এরই মধ্যে পিপিপির সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। জাতীয় পরিষদে ১৭ আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের সঙ্গেও পিএমএল-এনের প্রাথমিক সমঝোতা হয়েছে। এছাড়া পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীসহ ছয়জন স্বতন্ত্র প্রার্থীও নওয়াজের সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে তাদের সরকার গঠন করাটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

সরকারের পাঁচ বছরের মেয়াদে নওয়াজের পিএমএল-এন তিন বছর ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি দুই বছর—এভাবে দুই ভাগে প্রধানমন্ত্রিত্ব চালাতে চান। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

এইচআ/ আই. কে. জে/ 


নির্বাচন পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250