মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ইডলি-সাম্বার তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার সাম্বার, মারাঠার শাসক সম্ভাজি সর্বপ্রথম দুর্ঘটনাক্রমে তৈরি করেছিলেন। সকালের কিংবা বিকালের নাস্তা খাবারের পাতে দিব্যি জায়গা পেতে পারে ইডলি- সাম্বার। আর এ খাবারের স্বাদ পেতেই অনেকে যান রেস্তোরায়। তবে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এসব খাবার। চলুন জেনে নিই এই রেসিপি-

উপকরণ-

১. মুসুর কিংবা মুগ ডাল 

২. পছন্দ মতো সবজি (ঢেঁড়স, কুমড়ো, গাজর, ডাঁটা, মূলা, টমেটো, আলু, চিচিঙ্গা, পালং শাক ও লাউ নিতে পারেন)

৩. তেঁতুল

৪. পরিমাণমতো লবণ, হলুদ, মরিচ, দানা সরিষা ও মেথিদানা

৫. গুড় পরিমাণমতো

৬. কারি পাতা

৮. পেঁয়াজ,রসুন

৭. সাম্বার মসলা

আরো পড়ুন : মাশরুম মাসালা অমলেট তৈরির রেসিপি

পদ্ধতি-

আগে থেকে একটি পাত্রে তেঁতুল ভিজিয়ে রাখুন। এক চামচ তেঁতুল ১/৩ কাপ গরম পানিতে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। নরম হলে চিপে পানি বের করে নিতে হবে। বীজ ও  খোসা ফেলে দিন। ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। তারপর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিন। পছন্দের সবজি কেটে নিয়ে পেয়াজ, হলুদ, লবণ এবং মরিচ গুঁড়ো মাখিয়ে নিন। পরিমাণমতো পানি যোগ করুন। এ বার ভাল করে নেড়ে ঢেকে দিন পাত্র। মাঝারি আঁচে সবজি সেদ্ধ হতে দিন। সবজি একেবারে গলিয়ে ফেলবেন না। মোটামুটি সেদ্ধ হলে তার মধ্যে তেঁতুল পানি মিশাতে হবে। স্বাদ বাড়াতে এক চামচ  গুড় ও সাম্বার মশলা দিন। এ বার সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দিন। ভাল করে মেশান। আরও অল্প পানি ঢেলে কিছু ক্ষণ সেদ্ধ হতে দিন। তবে সাম্বার যেন খুব পাতলা না হয়। এ বার একটি পাত্রে অল্প তেল গরম করে রসুন ও গোটা সরষে দিন। তাতে ফেলে দিন আস্তা শুকনা মরিচ, কারি পাতা এবং মেথিদানা লাল হয়ে গেলে সাম্বারের মধ্যে ঢেলে ঢাকনা বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন।

ইডলি বানাতে যা যা লাগবে (চারজনের জন্য)

১. চিনিগুড়া চাল ২০০ গ্রাম

২. মাসকালাই ডাল ১০০ গ্রাম

৩. বাটার বা ঘি পরিমাণ মত

৪. পরিমাণমতো  লবণ

৫. ইডলি স্ট্যান্ড

ইডলি যেভাবে তৈরি করবেন

প্রথমে চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তিন থেকে চার ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।  ভেজানো চাল-ডাল পানিসহ মিক্সার মেশিন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মনে রাখতে হবে এ ব্যাটারটি খুব বেশি ঘন বা পাতলা হবে না। ব্যাটারটিকে ফার্মেন্ট হতে দিন। ব্যাটার ফুলে উঠলেন তাতে লবণ দিয়ে ভালো করে মেশাতে হবে। ইডলি স্টিমারে পরিমাণমতো পানি দিয়ে ফুটতে দিন। এবার ইডলি স্ট্যান্ডে ঘি বা বাটার দিয়ে গ্রীস করুন এবং ইডলির ছাঁচটি পূরণ করুন। ভিতরে ইডলি স্ট্যান্ড রাখুন এবং ঢাকনা বন্ধ করুন। এবার ৮ থেকে ১০ মিনিট রেখে নামিয়ে নেন। তারপর একটি ধারালো ছুরি ব্যবহার করে ইডলিগুলি বের করে নিন। সাম্বার দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এস/  ‪আই.কে.জে

রেসিপি ইডলি-সাম্বার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250