মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

নিঃসন্তান মায়েরা পদদলিত হলেই মিলবে নাকি সন্তান!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সন্তান লাভের আশায় পদদলিত হচ্ছেন নারীরা। অবাক লাগলেও এটিই সত্যি। অনেকগুলো নারী রাস্তায় শুয়ে আছেন এবং তাদের পিঠ পাড়িয়ে পদদলিত করছেন একজন পুরুষ। তাদের বিশ্বাস পুরোহিতের পায়ের নিচে পড়লেই বুঝি মিলবে সন্তান। এমনটাই দেখা যায় ভারতে দেবী অঙ্গারমতীর মন্দিরে। এই রীতি ৫০০ বছর ধরে চলছে।

দেবী অঙ্গারমতীর মন্দিরটি রায়পুর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রতি বছর দিওয়ালির পরের প্রথম শুক্রবারে হাজার হাজার মানুষ এখানে সমবেত হন এই মেলায় অংশগ্রহণ করতে। অংশগ্রহণকারীরা মন্দিরে সন্তান লাভের আশায় শুয়ে পড়েন। আর তাদের পিঠের ওপর দিয়ে হেঁটে যান পুরোহিত এবং ওঝারা, যারা মন্ত্র পড়তে পড়তে পতাকা হাতে ধরে এগিয়ে যান। এতে তাদের বিশ্বাস, পুরোহিতের আশীর্বাদ তাদের সন্তান লাভের সুযোগ এনে দেবে।

আরো পড়ুন : স্কুলের হোমওয়ার্ক করতে সহায়তা চেয়ে ৯১১ নম্বরে কল!

এই প্রথাকে ঘিরে আশপাশের হাজার হাজার দর্শক ভিড় করে, যারা মন্ত্র উচ্চারণ এবং অন্যান্য আচার অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। যদিও আধুনিক কালের বেশিরভাগ মানুষ এমন আচার অনুষ্ঠানের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে, সেখানে অংশগ্রহণকারী এবং স্থানীয়দের মধ্যে কেউই কোনো ধরনের আপত্তি জানায় না। বরং, স্থানীয় সমাজের কাছে এটি এক বড়ো উৎসব হিসেবে পালিত হয়।

তবে এর স্বাস্থ্যগত দিক নিয়ে বিশেষজ্ঞদের মাঝে প্রশ্ন উঠেছে। শারীরিকভাবে এ ধরনের আচরণ নারীদের জন্য ক্ষতিকর হতে পারে বলে চিকিৎসা বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা বিশ্বাস এবং সমাজের চাপের কারণে এই প্রথা আজও চালু আছে। এমনকি সরকারের পক্ষ থেকে এই আচার অনুষ্ঠান বন্ধ করার কোনো উদ্যোগ দেখা যায়নি।

এস/কেবি

সন্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250