সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালনে প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ ১৬ কোটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মাঠপর্যায়ের দপ্তরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল বুধবার (১৬ই জুলাই) এই বরাদ্দ ও মঞ্জুরি আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বরাদ্দ ও মঞ্জুরি আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো। সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের উল্লিখিত অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।

আরও বলা হয়, এ অর্থ হতে প্রাথমিক বিদ্যালয়গুলোকে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না। যে কোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250