রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ঠোঁটের রং দেখে জানা যাবে মনের কথা, লিপস্টিকই ফাঁস করবে স্বভাব!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

আপনার সুন্দর ঠোঁটের আপনজন হচ্ছে লিপস্টিক। যখন যেমন চাই, তেমন রঙে ভরে ফেলা যায় ওষ্ঠখানি। কেউ পোশাকের সঙ্গে এই রঙ মিলিয়ে নেন, আবার কেউ নিজের মর্জির মতো যখন যেমন চাই, তেমন লিপস্টিক পরে নেন। 

অনেকেই ভাবেন লিপস্টিক সাজগোজের উপাদান। হ্যাঁ ঠিক তাই, লিপস্টিক রূপের সৌন্দর্য গড়ে তোলে। তাই তো ফ্যাশনিস্তাদের কালেকশনে থাকে লিপস্টিক। কিন্তু ঠোঁটের রঙ বলে দিতে পারে মনের কথা। বদলে দিতে পারে আপনার রূপলাবণ্য। হ্যাঁ লিপস্টিকের মাধ্যমে কোন মানুষের ব্যক্তিত্ব আঁচ করা যায়, সেটি কি আপনি জানিন?

আপনি কি লাল রঙের লিপস্টিক পরতে ভালোবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি যে সাহসী তা আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের দাবি, যারা লাল রঙের লিপস্টিক পরতে পছন্দ করেন, তারা স্বাধীনচেতা ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। এ ছাড়া অন্যদের তুলনায় অনেক বেশি উদ্যম থাকতে দেখা যায় আপনাকে। আর লাল রঙের আভিজাত্যই আলাদা। এই রঙ ঠোঁটে থাকলে নারীর সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়।

আর যদি আপনি কারও কোনো কঠিন কথা একেবারেই মেনে নিতে না পারেন? বকাঝকা শুনলেই আপনার চোখে পানে আসে, তাহলে আপনি গোলাপি রঙের লিপস্টিকই বেশি মন টানে ৷ এই রঙের লিপস্টিকপ্রেমীরা অন্যদের তুলনায় বেশি কোমল ও মিষ্টি স্বভাবের হয়। এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা। 

সমাজের উলটো স্রোতে হাঁটতে ভালোবাসা নারীর অভাব নেই। বিশেষজ্ঞদের দাবি, এমন নারীরা নাকি বাদামি রঙের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান। যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতাও রয়েছে তাদের। 

ন্যুড শেডের লিপস্টিক যারা পরতে পছন্দ করেন, তারা অত্যন্ত শান্তিপ্রিয়। বিশেষজ্ঞদের মতে, তারা নিজের সৌন্দর্য নিয়েও যথেষ্ট সচেতন।

সচরাচর কালো রঙের লিপস্টিক নারীদের ঠোঁটে দেখা যায় না। তবে যারা একটু অন্য রঙের লিপস্টিক পরেন, তারা যে অত্যন্ত সাহসী তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের দাবি, ব্যতিক্রমী রঙের লিপস্টিক যারা পরতে ভালোবাসেন, তারা নিজেদের লক্ষ্যে অবিচল। সমাজের কোনো বাধাগতে তাদের আটকে রাখা সম্ভব নয়।

ওআ/কেবি

ঠোঁট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250