মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

সরকারি হাসপাতালের অভ্যন্তরে নতুন ফার্মেসি-ক্যান্টিন স্থাপনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালের ভেতরে ফার্মেসি ও ক্যান্টিন স্থাপনে নতুন করে অনুমোদন না দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে থাকা অবৈধ, অনুমোদনবিহীন ও ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া ও অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ই মে) অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: চিকিৎসায় অবহেলা প্রমাণিত হওয়ায় ডা. সাইদুজ্জামানের নিবন্ধন স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত অবৈধ, অনুমোদনবিহীন, ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ কতে হবে। এসব প্রতিষ্ঠানের কাছে যদি সরকারি বকেয়া পাওনাদি থাকে তবে তা আদায় করে অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এছাড়া সরকারি হাসপাতালের অভ্যন্তরে নতুনভাবে কোনো ফার্মেসি, ক্যান্টিন স্থাপনের অনুমতি প্রদান না করা এবং ইতোমধ্যে স্থাপিত প্রতিষ্ঠানগুলোর অনুমোদন নবায়ন না করার ব্যাপারে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা, স্বাস্থ্যসেবা বিভাগ এর পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এইচআ/ 

সরকারি হাসপাতাল ফার্মেসি-ক্যান্টিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250