মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

জনস্বাস্থ্য সুরক্ষায় একসাথে কাজ করবে পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সুখবর

জনস্বাস্থ্য সুরক্ষায় একসাথে কাজ করার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (৫ই মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং ডা. সামন্ত লাল সেন এর সাথে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর সাবেক পরিচালক এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিনের প্রাক্তন কমিশনার ডা. টম ফ্রাইডেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও রিজলভ টু সেভ লাইভসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর যে স্বপ্ন

সভায় ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেশনসহ পরিবেশ দূষণ সংক্রান্ত অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের সাথেও একত্রে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সরকারের ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় মানুষের যাতে স্বাস্থ্যহানি না ঘটে সেদিকে লক্ষ রাখা হচ্ছে বলে জানানো হয়। এ সময় আলোচনা হয় হাইপারটেনশন, ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধে সরকার সম্ভাব্য সব কিছু করবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভস বাংলাদেশে কিভাবে কাজ করতে পারে সে বিষয় ধারণাপত্র জমা দিলে বাংলাদেশ সরকার সেটা বিবেচনা করবে।

এসকে/ এএম/ আই. কে. জে/

স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য সুরক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250