মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইনস্টাগ্রামে ফাঁদে পড়ে তরুণী হারালেন আড়াই কোটি টাকা!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীরাও সক্রিয় হয়ে উঠেছে। নানা কৌশলে ব্যবহারকারীদের প্রতারিত করার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমনকি কখনো কখনো ব্যক্তিগত তথ্যও চুরি করা হচ্ছে, যা পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ইনস্টাগ্রামের একটি গ্রুপের সদস্য হতে গিয়ে ২.৭ কোটি টাকা খোয়া গেল এক নারীর।

আরো পড়ুন : দুই কোটি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন?

যেভাবে এতগুলো টাকা খুইয়েছেন নারী

জানা গেছে, কোটি টাকার এই স্ক্যামটি গত ৬ই এপ্রিল থেকে ২২শে এপ্রিলের মধ্যে কার্যকর হয়েছে। ভারতের বেঙ্গালুরুরের ভুক্তভোগী এই নারী সহজেই নিজের জমানো টাকা বাড়ানোর প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে সেই চক্করে মোবাইল ফোনে পাওয়া একটি লিংকে ক্লিক করতেই ঘটনার সূত্রপাত হয়। 

লিংকটি দিয়ে ওই নারীকে একটি ইনস্টাগ্রাম গ্রুপে যুক্ত করে। প্রাথমিকভাবে তাকে আর্থিক পুরস্কারের বিনিময়ে ইউটিউব চ্যানেল লাইক করতে বলা হয়, আর ব্যাপারটিকে সরল হিসেবে দেখে ওই নারী। অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করার জন্য আরো বিনিয়োগের দিকে এগিয়ে যান তিনি। এতে করে আড়াই কোটি টাকা দিয়ে দেন। এরপর থেকে ওই সংস্থার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি।

এরপর প্রতারণার কথা টের পেয়ে পুলিশের কাছে বিষয়টি জানান ভুক্তভোগী। যাতে অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করা এবং টাকা ফ্রিজ করা সম্ভব হয়। সেক্ষেত্রে প্রতারকদের চতুরতা সত্ত্বেও পুলিশ ইতোমধ্যেই অনেক টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী এই নারীকে এক কিস্তিতে ১.৭ কোটি টাকা ফেরত দেওয়া হবে। এছা্ড়াও আরো ৩০ লাখ টাকা রিকভার করা সম্ভব হবে। 

এস/ আই.কে.জে


নারী ইনস্টাগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250