রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

কারা অধিদপ্তরে বিশাল নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

কারা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগের আবেদনের নির্ধারিত তারিখ শেষ হচ্ছে আজ রোববার (১৬ই মার্চ)। এ অধিদপ্তরে ১৭তম গ্রেডে দুই ক্যাটাগরির পদে ৫০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: কারারক্ষী

পদসংখ্যা: ৩৭৮

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা অন্যূন ১.৬৭ মিটার। বুকের মাপ অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার। ওজন অন্যূন ৫২ কেজি। অবশ্যই অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭)

২. পদের নাম: নারী কারারক্ষী

পদসংখ্যা: ১২৭

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা অন্যূন ১.৫৭ মিটার। বুকের মাপ অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার। ওজন অন্যূন ৪৫ কেজি। অবশ্যই অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

বয়স: ১৬ই মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফরম পূরণ

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (www.priso.gov.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (http://prison.teletalk.com.bd) পাওয়া যাবে। যে কোনো তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করা যেতে পারে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৬ই মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

রবি.হক/এইচ.এস

কারারক্ষী নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250