বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার *** আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী *** আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন *** ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির *** স্মৃতি সংরক্ষণের নামে ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, আসকের নিন্দা *** দেশে ফিরলে শেখ হাসিনার দণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর *** নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ পরওয়ারের *** যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের, আপাতত হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের *** আওয়ামী লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

বিয়ে, সন্তান নেওয়ার উপযুক্ত বয়স কত বলে মনে করেন বাংলাদেশিরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিয়ে করা বা সন্তান নেওয়ার জন্য জীবনের সঠিক সময় কখন? কিংবা বাড়ি কেনার সর্বোত্তম বয়স কত? অবসর গ্রহণের আদর্শ সময় কখন? এসব বিষয়ে কী বলছেন বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকরা, তা জানতে জরিপ পরিচালনা করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ।

পিউ রিসার্চ ১৮টি দেশের প্রাপ্তবয়স্কদের জীবনের এসব গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য সর্বোত্তম সময় কোনটি জানতে চেয়েছিল। তারা সার্বিকভাবে দেখতে পেয়েছে, বিশ্বজুড়ে এসব বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে।

গড় হিসাবে জরিপকৃত দেশগুলোর মানুষ মনে করেন, বিয়ে ও প্রথম সন্তান জন্মের উপযুক্ত বয়স প্রায় ২৬ বছর। তাদের মতে, বাড়ি কেনার জন্য সেরা বয়স ৩০-এর নিচে এবং অবসর গ্রহণের আদর্শ সময় প্রায় ৫৮ বছর।

পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, আমরা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ সময়কাল নিয়ে ১৮টি দেশে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপ পরিচালনা করেছি। দেশগুলো হলো—আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ঘানা, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্ক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব দেশে আমরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপ চালিয়েছি, সেগুলো সাধারণত তুলনামূলকভাবে কম সম্পদশালী। বিশ্বব্যাংকের বিন্যাস অনুসারে, এ প্রতিবেদনের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে চিলি বাদে বাকিগুলো মধ্যম আয়ের দেশ। অন্যদিকে জাতিসংঘ ১৮টি দেশকেই উন্নয়নশীল অর্থনীতি হিসেবে চিহ্নিত করেছে।

সার্বিকভাবে জরিপকৃত ১৮টি দেশের মানুষের মতামত অনুযায়ী, বিয়ের জন্য সর্বোত্তম সময় জীবনের বিশের দশকের মাঝামাঝি সময়। বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ অংশগ্রহণকারী মনে করেন, আদর্শ বিয়ের গড় বয়স ২১ দশমিক ২ হওয়া উচিত। আবার আর্জেন্টিনায় বিয়ের জন্য উপযুক্ত বয়সের গড় ২৮ দশমিক ৯ বছর।

বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ মনে করেন, ২৫ বছরের আগেই বিয়ে করা উচিত। ভারতের বাইরে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে বেশিরভাগ মানুষ মনে করেন, আদর্শ বিয়ের বয়স ২৫-এর নিচে। 

আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়ায় প্রায় ১০ শতাংশ বা তার বেশি প্রাপ্তবয়স্ক মনে করেন, বিয়ের জন্য সর্বোত্তম বয়স ৩৫ বা তারও বেশি। এসব দেশেই ৩৫ বছরের বেশি বয়সে বিয়েকে উপযুক্ত মনে করার হার সবচেয়ে বেশি।

জরিপে অন্তর্ভুক্ত ১৮টি দেশের মানুষের মধ্যে বেশিরভাগই একমত যে, প্রথম সন্তানের জন্ম দেওয়ার উপযুক্ত সময় হলো জীবনের বিশের দশকের মাঝামাঝি সময়। গড় বয়সের হিসাবে বাংলাদেশে এটি সাড়ে ২৩ বছর, আর তিউনিসিয়ায় সবচেয়ে বেশি ২৯ দশমিক ৮ বছর।

বাংলাদেশ, ভারত, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় এক-তৃতীয়াংশ বা তার বেশিসংখ্যক প্রাপ্তবয়স্ক মনে করেন যে, ২৫ বছরের আগেই প্রথম সন্তানের জন্ম দেওয়ার আদর্শ সময়। অন্যদিকে, আর্জেন্টিনা, চিলি, পেরু, থাইল্যান্ড ও তিউনিসিয়ায় একইসংখ্যক মানুষ মনে করেন যে, ৩০ বছর বা তারপরেই বাবা-মা হওয়া ভালো।

জরিপ অনুযায়ী, প্রথম সন্তানের জন্য আদর্শ বয়স গড়ে ২৬ দশমিক ১ বছর বলা হলেও জাতিসংঘের তথ্য অনুযায়ী বাস্তবে নারীরা সাধারণত তার চেয়ে কিছুটা দেরিতেই প্রথম সন্তান জন্ম দেন। অধিকাংশ দেশেই নারীরা গড়ে ২৮ বছর বা তার বেশি বয়সে প্রথমবার মা হন।

এইচ.এস/

বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250